• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে মহালছড়ির বেশিরভাগ গ্রাম লকডাউন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2020   Tuesday

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন ঠেকাতে সামাজিক দুরত্ব বজায় রাখতে খাগড়াছড়ির মহালছড়িতে  প্রশাসন ও সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, মহালছড়ি উপজেলার বেশিরভাগ  গ্রাম  এলাকাবাসীর উদ্যোগে  লকডাউন করা হয়েছে।

 

ঔষুধের দোকান ব্যাতীত অন্যান্য দোকানপাট,  রাস্তা-ঘাটে যানবাহন চলাচল, অপরিচিত ব্যক্তিদের  প্রবেশ এর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ বিধি নিষেধ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলতে থাকবে। মঙ্গলবার থেকে মুবাছড়ি ইউনিয়নের আওতাধীন ব্রিজ পাড়া, কাপ্তাই পাড়া, সিঙ্গিনালা মহামুনি পাড়া, হেডম্যান পাড়া, ধনপুদি বাজার এলাকা, খুল্যাংপাড়া, মনাটেক, বাঘমারা, করল্যাছড়িসহ প্রায় ১৫টি গ্রাম। এদিকে ক্যায়াংঘাট ইউনিয়নের সাত ঘরিয়া পাড়াসহ প্রায় কয়েকটি গ্রাম একইভাবে লকডাউন করা হয়েছে। এছাড়া মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনসহ অন্যান্য ক্লাব  এর সদস্যরা  বিভিন্ন এলাকায় গিয়ে  জীবানুনাশক স্প্রে করা থেকে শুরু করে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ বিষয়ে  এলাকাবাসীকে সচেতন করাসহ গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করতে ব্যস্ত সময় পার করছেন।

 

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত বলেন, করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে মহালছড়ি উপজেলা প্রশাসন ও সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি সবাইকে বিনা প্রয়োজনে বের না হয়ে  স্ব স্ব বাড়িতে থেকে সরকারের নির্দেশ মেনে চলার আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ