জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 25 May 2026   Monday   

রাঙামাটির বিলাইছড়িতে জুম্ম ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানচিতে জুম্ম শিশুকে ধর্ষণ এবং রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের নারীরা ভয়ের মধ্যে বসবাস করছে অভিযোগ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে ঘটে যাওয়া ধর্ষণে সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণের মতো ঘটনা দিন দিন বাড়ছে। পার্বত্য চট্টগ্রামে অনেক সময় প্রশাসনও ধর্ষকদের পক্ষ নিচ্ছে। প্রশাসন ধর্ষণের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে সঠিক বিচারের ব্যবস্থা করলে ধর্ষণের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। বক্তারা, দেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামে সকল ধর্ষণের সাথে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে নারী ও পাহাড়িদের নিরাপদ পরিবেশ তৈরীর আহবানও জানান।
হিল উইমেন্স ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে জেল প্রশাসকের কার্যালয়ের সামানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি সুমন চাকমা। অন্যান্যর মধ্যে দেন পার্বত্য চট্টগ্রাম।যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্তর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য কবিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী লীলা চাকমা। এর আগে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা হয়ে জেলা প্রশাসকের কার্যালযের সামনে গিয়ে সমাবেশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত