রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের জেলা কমিটির সহ-সভাপতি বৃষকেতু চাকমা ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে ডেভিলহান্টের অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপথার করা হয়েছে।
জানা যায়, বাঘাইছড়ি উপজেলা বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমানের মারামারি ও ভাংচুরের ঘটনায় ২০২৫ সালের ৯ মার্চ বাঘাইছড়ি থানায় মামলায় রোববার বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দীন আল মামুন আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার পর তাদেরকে আদালত ভবন সংলগ্ন এলাকা থেকে পুলিশ ডেভিলহান্ট ও সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করে। পরে তাদের কতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান,নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দুই নেতার অবস্থানের খবর পেয়ে ডেভিলহান্টের অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে তোলার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডেভিলহান্টের এ পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.