বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান

Published: 06 Sep 2026   Sunday   

রোববার বিলাইছড়িতে বর্তমান ইউএনও জাকির হোসেন এর বদলি এবং অভি দাশ এর নব যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব ও ইউনিয়ন পরিষদসমূহ কর্তৃক উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে  বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জাকির হোসেনকে বিদায়ী সম্মাণনা দেয়া হয়। এবং পরে  নতুন ইউএনও হিসেবে অভি দাশকে বরণ করে নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গনি, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ। এছাড়া সদ্য বিদায়ী ইউএনওকে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত