বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

Published: 07 Sep 2026   Monday   

সারাদেশে “৫ বছরে ২৫ কোটি ” বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের  আয়োজনে এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  জাফর আহাম্মদ, , উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ। এছাড়া কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত