রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা

Published: 07 Sep 2026   Monday   

রোববার থেকে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং ইউনেস্কোর সহযোগিতায় আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং হেড অব অফিস ড. সুজান ভাইজ এর সভাপতিত্বে  আরো উপস্থিত ছিলেন ইউনেস্কোর মিডিয়া অ্যান্ড ইলেকশনস প্রকল্পের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল, পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন,ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমান প্রমুখ। প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।  তিন দিনের প্রশিক্ষণে  এআই ও সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ এআই ও জেনারেটিভ এআই টুল, সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা এবং সংশ্লিষ্ট বিষয়। প্রশিক্ষণে এসব বিষয়ে ধারণা যাচাই, উপস্থাপন ও ব্যবহারিক অনুশীলনের ওপর  প্রশিক্ষণ দেওয়া হবে। 

প্রধান অতিথির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, এআই যেমন তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ সহায়ক, তেমনি এর অপব্যবহার থেকেও সতর্ক থাকতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। তিনি সাংবাদিকদের অবশ্যই পেশাগত দায়িত্বশীলতা ও নীতিমালা মেনে সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। 

সভাপতির বক্তব্যে ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং হেড অব অফিস ড. সুজান ভাইজ  বলেন, ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিন হাজারের অধিক সংবাদ কর্মী প্রশিক্ষণ গ্রহন করেছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে এআই সম্পর্কে প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের সক্ষমতা তৈরি, তথ্যনির্ভর ও মানসম্পন্ন প্রতিবেদন তৈরিতে দক্ষতা বৃদ্ধিতে সক্ষম হবেন। তিনি প্রযুক্তির এই পরিবর্তনশীল সময়ে এআইয়ের যথাযথ ব্যবহার ও তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত বিষয়ে সচেতনা সৃষ্টিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত