রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ

Published: 17 Sep 2026   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় রাঙামাটি উপজেলা সদর দলকে হারিয়ে শিরোপা লাভ করেছে বিলাইছড়ি উপজেলা দল। সেনাবাহিনী রিজিয়নের ব্যবস্থাপনায় এ রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রাঙামাটি মারী ষ্টেডিয়াম মাঠে ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলার শুরুতে প্রমার্থে রাঙামাটি সদর উপজেলা দল ও বিলাইছড়ি উপজেলা দল গোল শুন্য থাকে। দ্বিতীয়ার্থে উভয় দল গোল শুন্য থাকায় ট্রাইবেকারে খেলাটি গড়ায়। এতে বিলাইছড়ি উপজেলা দল ৪-২ গোলে রাঙামাটি সদর উপজেলা দলকে হারিয়ে লীগ শিরোপা লাভ করে।
ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এফডব্লিউসি, পিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা,জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা মুহাম্মদ আব্দুর রকিব প্রমুখ। খেলার চ্যাম্পিয়ন দলকে ট্রপিসহ নগদ পঞ্চাশ হাজার টাকা ও রার্নাস আপ দলকে ট্রপিসহ ৩০ হাজার টাকা হিসেবে পুরুস্কার দেওয়া হয়। ফাইনাল খেলায় মাঠের গ্যালারিতে দর্শকের কানায় কানায় পূর্ন ছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত