“ঘর থেকে শুরু করি দুর্যোগ মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকলের অংশগ্রহণে এক র্যালীর আয়োজন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) নাজমুল হাসান, বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক তৌকির আহমেদ প্রমূখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগলিকতার ভিত্তিতে দুর্য়োগের ধরণও ভিন্ন হতে পারে। তবে গ্লোভাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন যাই বলিনা কেন মানুষের কারণে এই দুর্য়াগগুলো সৃষ্ঠি হচ্ছে। ১০ বছর বা তার অধিক বছর পর যে দুর্যোগ হলো হয় সেগুলো প্রাকৃতিক দুর্যোগ বলা যায়, কিন্তু প্রতিবছর একিভাবে যে দুর্যোগগুলো সংগঠিত হচ্ছে সেগুলো প্রাকৃতিক দুর্যোগ বলা যায়না। কারণ আমরাই প্রকৃতিকে অপব্যবহার করে এই দুর্যোগগুলোর জন্ম দিচ্ছি। তাই এই বিষয়ে সকলকে সচেতন করে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এবং অবাদে বৃৃক্ষ নিধন না করে প্রতিবছর বৃক্ষরোপন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.