জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বেকার নারীদের সেলাই মেশিন বিতরণ

Published: 07 Jun 2015   Sunday   

রাঙামাটির জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে রোববার বেকার প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুড়াছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ শাহান সাদি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম জুরাছড়ি উপজেলার দরিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষে সেনা বাহিনীর দুর্নীবার এগার বেঙ্গল কর্মমূখী প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগীতা করে যাচ্ছে। তিনি এলাকায় শান্তি ও উন্নয়নের জন্য সকলের সহযোগীতার মাধ্যেমে এ উপজেলাকে একটি দারিদ্র মুক্ত শান্তিময় উপজেলায় পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জুরাছড়ি উপজেলার বনযোগী ছড়া জোন মাঠ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে জুড়াছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর সৈয়দ তানভীর সালেহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা, মেজর মোঃ হাসানুর রহমান, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ ইউসুফ সিদ্দিকী,ইউএনডিপির ফিজিলিটেটর ধীমান ত্রিপুরা, হেডম্যান করুনা ময় চাকমা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা প্রমুখ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি মায়া চান চাকমা, ক্যাপ্টেন মোঃ পারভেজ আহমেদ, ক্যাপ্টেন হাসিব সেনাবাহিনীর পদস্থ্য কর্মকর্তারাসহ  গন্যমান্য ব্যাক্তিরা।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ১৫ জন নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রাথমিক বিদ্যালয়ে সেলিং ফ্যান, ব্যাক্তিগত নগদ অর্থ অনুদান, ঢেউ টিনসহ খেলাধুলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত