• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

দীঘিনালায় কর্মহীন ও গরীবদের পাশে দাড়ালেন বাসন্তী চাকমা এমপি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2020   Wednesday

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কর্মহীন হয়ে পড়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুই ইউনিয়নে গরীব, দুস্থ এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা।

 

বুধবার বিকেলে দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদাাম দুটি স্থানে ও মেরুং ইউনিয়নের রসিক নগর ও গোপাল মেম্বার পাড়ায় দেড় শত পরিবারের কাছে এই ত্রাণ বিতরণ করেন। বিতরণ করা খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,আলু ও সাবান। তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ব্যাক্তিগত পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করেন।


এছাড়াও দীঘিনালা যাওয়ার পথে বিভিন্ন স্থানে থাকা গরীব ও অসহায় চার পরিবারকে ত্রাণ বিতরণ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক লিপি দেওয়ান ও আওয়ামীলীগ নেত্রী ইতালী চাকমা।


এর আগে তিনি দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা হামে আক্তান্ত রোগীদের দেখতে দীঘিনালা স্বাস্থ্য কমপ্রেক্সে যান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদারের মাধ্যমে ভতির্ থাকা রোগীদের পরিবারকে আর্থিক সহযোগীতা দেন।

 

এ সময় বাসন্তী চাকমা এমপি বলেন, বর্তমান এই দুর্যোগের সময়ে সামান্য হলেও অসহায়দের পাশে দাড়াতে পেরেছেন তার সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি ত্রাণ নিতে আসা লোকদের কাছে প্রধানমন্ত্রীসহ সকলের জন্য দোয়া প্রার্থনা কামনা করেন। ভবিষ্যতে তিনি জনগনের পাশে থাকবেন বলে উপস্থিত লোকদের আশ^স্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ