• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

দীঘিনালায় ৭শ পরিবারের মাঝে ত্রিপুরা কল্যাণ সংসদের ত্রান বিতরণ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2020   Saturday

খাগড়াছড়ির দীঘিনালায় ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা চাকরিজীবীদের আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় পরিবারের মাঝে দুই দিনব্যাপী ত্রান বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। 

 

শনিবার উপজেলার দুর্গম সীমানাপাড়া, লাম্বাছড়া, হাজাপাড়া, বুদ্ধপাড়া ও চিত্ত মেম্বার পাড়াসহ বিভিন্ন ত্রিপুরা পাড়ায় ত্রান বিতরণের মাধ্যমে তাদের দুই দিনব্যাপী ত্রান বিতরণ কার্যক্রম শেষ হয়। শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসেপ্রু চৌধুরী অপু যৌথভাবে ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। দুই দিনে উপজেলার বিভিন্ন ত্রিপুরা অধ্যুষিত এলাকায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন ৭৫০ টি অসহায় পরিবারের মাঝে ১০ কেটি করে চাল প্রদান করা হয়েছে বলে জানা যায়।


ত্র
ত্রান গ্রহীতাদের অধিকাংশই দুর্গম পাহাড়ী এলাকার বাসিন্দা। অনেক দেরিতে হলেও ত্রান পেয়ে খুশি তারা। ত্রান গ্রহীতা চম্পালতা ত্রিপুরা ও উত্তম ত্রিপুরা জানান, করোনা ভাইরাসের কারনে কোনো কাজকর্ম করতে পারছি না। তাই অনাহার অর্ধাহারের মাঝে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় ত্রিপুরা কল্যাণ সংসদের পক্ষ থেকে ত্রান দেয়ায় আমরা খুশি। তবে দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসের কারনে সহজে সরকারি কিংবা বেসরকারি সাহায্য সহযোগিতা পান না বলেও জানান তারা।


উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ঘনশ্যাম ত্রিপুরা ও সাধারন সম্পাদক মিঠু ত্রিপুরা জানান, ত্রিপুরা কল্যাণ সংসদ ও স্থানীয় ত্রিপুরা চাকরিজীবীদের আর্থিক সহায়তায় এবং ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরামের সদস্যদের সহযোগিতায় উপজেলার প্রতিটি ত্রিপুরা অধ্যুষিত এলাকায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় পরিবারদের মাঝে ত্রান পৌছে দেয়া হয়েছে। প্রতিটি পারিবারকে ১০ কেজি দুই দিনে ৭৫০ পরিবারের মাঝে ৭ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে বলে জানান তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ