• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

দীঘিনালায় জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2020   Saturday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান থেকে জুম্ম ফিল্ম এসোশিয়েশনের সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন,শনিবার  পৌনে ১১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুপ জ্ঞানকীর্তি চাকমাকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে মোটর সাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।‘তাকে অপহরণের পূ্র্বে সন্ত্রাসীরা কার্বারী টিলা নামক স্থানে আনসার ক্যাম্পের পাশে ইউপিডিএফের প্রাক্তন সদস্য মটর চাকমাকে ধাওয়া করে এবং তার দিকে লক্ষ্য করে গুলি চালায়।

 

বিবৃতিতে দাবী করা হয়, বাবুছড়ায় অবস্থান করে সন্ত্রাসীরা তাদের খুন, অপহরণ, চাঁদাবাজি ও হুমকিসহ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড চালালেও তাদের প্রশাসন আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেয়নি। বিবৃতিতে অবিলম্বে জ্ঞানকীর্তি চাকমাকে উদ্ধার বা মুক্তি এবং অপহরণকারী-খুনী-সন্ত্রাসী চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ