• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

ভাদ্র পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে ধর্মীয় আচার ও ঐতিহ্যবাহী জুম ধান কাটা উৎসব

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2020   Tuesday

ভাদ্র পূর্ণিমা(মধূ পূর্ণিমা) উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি আর্য্যমিত্র বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার সকালে বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্মদেশনা দেন বিহার অধ্যক্ষ সূদর্শী স্থবির। এ উপলক্ষে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ পূজা, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানবিধ দান  করা হয়। এ সময় দেশ জাতি ও সকলের হিতসুখ মঙ্গল কামনায় মহামারি করোনা যেন অচিরেই দুর হয়ে যা সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করা হয়।

 

এর আগে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলনের পর আর্যমিত্র বৌদ্ধ বিহারের পাশের্^ উপাসক-উপাসিকাদের চাষ করা পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী জুম খেতের ধান কাটা উৎসবের আয়োজন করা হয়। জুমধান কাটার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা। এসময় চাকমা, মারমা ও ত্রিপুরা কৃষানীরা জুম ধান কাটেন। পরে  বিহার এলাকায় নারিকেল গাছের চারা রোপন করেন শতরূপা চাকমা।

 

অনুষ্টানে শতরূপা চাকমা বলেন বৈশি^ক এই মহামারীতে সকলের উচিত যার যার ধর্মীয় বিধান মেনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা যাতে সৃষ্টিকর্তার দোয়ায় আমরা যেন দ্রুত এই করোনা নামক মহামারী থেকে মুক্ত হতে পারি।

 

তিনি আরো বলেন জুম চাষ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী একটি চাষ। সেই জুম চাষকে ঠিকেয়ে রাখার জন্য আজ আর্যমৈত্রী বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ সৃদর্শী স্থবির ভান্তে  যেন জুম ধান কাটার উদ্ভোধন করলেন তা জুম ধান চাষীদের জন্য মাইলফলক। জুম চাষীরা এতে জুম চাষে আরো উৎসাহিত হবে। আর আমাদের সকলের উচিত জুমচাষীদের সহযোগীতায় এগিয়ে আসা। অন্যান্য কৃষকদের মতো জুম চাষীদের প্রনাদনা দেওয়া উচিত বলেন তিনি মনে করেন।

 

অুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, শিল্পী চামেলী ত্রিপুরা, খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী ত্রিপুরা ও আর্য মৈত্রী বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ সৃদর্শী স্থবির ভান্তে  ও বিভিন্ন  বৌদ্ধ বিহারের বৌদ্ধ  ভিক্ষু ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ