• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে পল্লী চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার, বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2020   Saturday

বান্দরবান সদর উপজেলা জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে জামছড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে জামছড়ি বাজার এলাকায়  অজ্ঞাত  দুইজন লোক যায়।  কোনো কিছু বুঝে উঠার আগে সন্ত্রাসীরা পল্লী চিকিৎসক বাচমং মার্মাকে (৪৫) লক্ষ্য করে গুলি করে। ওই সময়ে তিনি তার দোকানের পাশে আরেকটি দোকানে কথা বলছিলেন।  এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ঘটনার পর পর সন্ত্রাসীরা নিহতের মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

 

পরিবারের সূত্রে জানা গেছে, নিহত বাচমং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক ছিলেন। এক সময় ওই এলাকায় সামাজিক কোনো বিচার-আচার হলে তিনি কাগজে লিখিত কাজটা করতেন।

 

সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা প্রায় ছয়টার দিকে জামছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় একজন নিহত হয়েছে। কারা তাকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ