• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পানছড়িতে কঠিন চীবর দান উৎসবে তরুণ রাজনীতিক মংসুইপ্রু চৌধুরী অপু
পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়ন ও শান্তির জন্য প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2020   Friday

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী তারাবনছড়া বন ভাবনা কেন্দ্র ও বিহারে শুক্রবার হাজার হাজার দায়ক-দায়িকার উপস্থিতিতে সপ্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা নিসর্গমন্ডিত পাহাড়ি এলাকার এই বৌদ্ধ তীর্থস্থানের সার্বিক উন্নয়নে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক মংসুইপ্রু চৌধুরী অপু।


ডবহার অধ্যক্ষ আদি কল্যাণ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় তরুণ রাজনীতিক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু সরকারের উন্নয়ন প্রচেষ্টার উল্লেখ করে বলেন, বিগত একযুগে তিন পার্বত্য জেলার শিক্ষা-চিকিৎসা-বিদ্যুৎ-সড়ক ও অন্যান্য অবকাঠামো এবং নারী ও শিশু উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। যেখানে বিদ্যুৎ দেয়া এখনো সম্ভব হয়নি, সেখানে উন্নত প্রযুক্তি টেকসই সোলার প্রদান করা হচ্ছে।


সামাজিক নিরাপত্তামূলক সহায়তা কর্মসূচির মাধ্যমে হাজার হাজার দরিদ্র পাহাড়ি-বাঙালির জীবনমান উন্নয়নে নীরব বিপ্লব সাধিত হয়েছে।


অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নীতিগত অবস্থান হলো ‘ধর্ম যার যার, উৎসব সবার’। এই নীতির কারণে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে উপকৃত হচ্ছেন। সরকারের অগ্রগতিকে এগিয়ে নিতে হলে সরকারের ভালো কাজকে ইতিবাচকভাবে দেখতে হবে।


অনুষ্ঠানে সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার প্রদীপদানসহ অন্যান্য ধর্মীয় কার্যাদির আগে ধর্মীয় দেশনা প্রদান করেন, প্রয়াত ধর্মগুরু বনভান্তের তৃতীয় শিষ্য ভদ্রজিৎ ভান্তে এবং পুজগাং বন বিহারের অধ্যক্ষ অনোমদর্শী ভান্তে।


পরে রাজনীতিক মংসুইপ্রু চৌধুরী অপু এবং জুয়েল চাকমা বৌদ্ধ ধর্মীয় গুরুদের চীবর প্রদান করেন। এসময় পানছড়ি উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান মোনিতা ত্রিপুরা, বিহার কমিটির সভাপতি উষা কান্তি চাকমা এবং পানছড়ি উপজেলা আওয়ামলীগের সা: সম্পাদক বিজয় কান্তি দেব উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ