• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2020   Sunday

রোববার নানা বাধা-বিপত্তি মোকাবেলা করে শেষ পর্যন্ত  অনড় অবস্থানের কারণে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে `ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ`-এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারীমুক্তির কেন্দ্রের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাঈমা খালেদ মনিকা। বক্তব্য রাখেন, নারীনেত্রী নমিতা চাকমা, সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, কেন্দ্রীয় সহ-সভাপতি ফরাদ জামান জনি, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবির হোসেন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)-এর কেন্দ্রীয় সভাপতি নিয়ংগ এবং ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা।

 

সভায় বক্তরা বলেন, "দেশে আজ ধর্ষণের মহামারি চলছে। এমন কোনো দিন নেই যেদিন পত্রিকার পাতা খুললে এ ধরনের খবর নেই। খাগড়াছড়ির প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা আমাদের সংবেদনশীলতাকে আহত করে। পাহাড়-সমতলে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, গণধর্ষণ এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আমরা বিভাগীয় সমাবেশ ও জেলা সমাবেশ আহ্বান করেছি। খাগড়াছড়িতে অনুমতি প্রদান সত্ত্বেও বাধা দান গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। এর নিন্দা জানাই।

 

আমরা এমন একটি দেশ চাই যেখানে লিঙ্গ, বর্ণ, ধর্ম, জাতি, সম্প্রদায়গত কোনো নিপীড়ন থাকবে না। কিন্তু আমরা দেখছি প্রত্যেক প্রশ্নে নিপীড়িত হচ্ছে মানুষ। যত বেশি প্রান্তিক অবস্থানে আছি ততই নিপীড়নের মাত্রা বাড়ে। বিচারহীনতা সর্বত্র।

পাহাড়ে সবাই সৌন্দর্য উপভোগ করতে আসে। কিন্তু পাহাড়ের কষ্ট, দুঃখের প্রতি কতটা দায়বদ্ধতা সমাজ/রাষ্ট্র অনুভব করে? দায়বদ্ধতা থাকলে একটা জনগোষ্ঠীর আবাসস্থল উচ্ছেদ করে বান্দরবনে পাঁচতারা হোটেল নির্মাণ করার সিদ্ধান্ত কিভাবে সরকার নিতে পারে? অবিলম্বে উন্নয়নের নামে ম্রো জনগোষ্ঠীর উচ্ছেদ বন্ধের দাবি জানাই।

 

সারা দেশে ৯ দফা দাবিতে আমরা লড়ছি। পাহাড়-সমতলের সব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন দেশে ধর্ষণ, নিপীড়ন, অন্যায়, সহিংসতা ও বিচারহীনতার বিরুদ্ধে নৈতিক জাগরণ ও প্রতিরোধ গড়ে তুলতে পারে।"

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ