• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

২৩তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মহালছড়িতে সেনাবাহিনীর মেডিকেল সামগ্রী বিতরন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020   Wednesday

খাগড়াছড়ির মহালছড়িতে ২৩ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মেডিকেল সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী।


বুধবার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রীসহ অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান, পিএসসি। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আরো মহালছড়ি উপজেলা পরিষদ, মহালছড়ি বাজার কমিটি, কাঠ ব্যবসায়ী সমিতি, মহালছড়ি ইউনিয়ন পরিষদসহ যৌথভাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মেডিকেল সামগ্রী বিতরনকালে জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান বলেন, ২৩তম শান্তি চুক্তি উপলক্ষে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে সকলের চিকিৎসার সুবিধার্থে মেডিকেল সামগ্রী বিতরনের উদ্যেগ গ্রহন করা হয়। নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী জনসেবামূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছে।


উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামে তৎকালীন শান্তি বাহিনী (জেএসএস)’র সাথে বাংলাদেশ সরকারের সাথে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি সম্পাদিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ