• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙার প্রতিবাদে খাগড়াছড়ি ও মানিকছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020   Sunday

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙার প্রতিবাদে রোববার বিকালে খাগড়াছড়ি ও মানিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ, জেলা শ্রমিকলীগ ও জেলা কৃষকলীগ।

 

বিকাল ৪ টায় খাগড়াছড়ি জেলা সদরের কলেজ রোডস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শাপলা চত্ত¡র ঘুরে একই স্থানে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

 

এ সময় বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ধর্মান্ধদের এই ঘৃণ্য কাজের উপযুক্ত দাঁতভাঙা জবাব দেয়া হবে।

 

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগের সহ সভাপতি মনির হোসেন, জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা,  জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জানু শিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, জেলা কৃষক লীগের আহŸায়ক সৌরভ তালুকদার ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। এদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার বিকেল ৩টায় মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

 

মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রæ মারমা নিলয়’র নেতৃত্বে উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মানিকছড়ি বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়। এতে উপজেলা আওয়ামীগ, যুবলীগ, কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

 

এ সময় মানিকছড়ি উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ন-সম্পাদক মো. মোস্তফা কামাল, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর প্রমূখ উপস্থিত ছিলেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ