• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়িতে বিজয় দিবস পালিত

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2020   Wednesday

কোভিড-১৯ মহামারির এর বিশেষ পরিস্থিতির মধ্যে বুধবার খাগড়াছড়িতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোর ৬টায় ৩১ বার তোপ ধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

 

এবারের বিজয় দিবস ভিন্নভাবে পালিত হয়। সকালে স্মৃতিসৌধে ভীড় এড়াতে প্রশাসনের পক্ষ থেকে যে যার সুবিধা অনুযায়ী পুষ্পমাল্য অর্পণ করতে বলা হয়েছে। তাই ভোরে স্মৃতিসৌধে তেমন ভীড় ছিলো না, পুষ্পমাল্যঅর্পণ করতে তেমন হুড়োহুড়ি ছিলো না।

 

বিজয় দিবস বিভিন্ন সরকারি দপ্তরগুলো নিজেদের মতো করে উদ্যাপন করে। প্রতিবছর বিজয় দিবসের কুচকাওয়াজ খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার তা বাতিল করা হয়েছে।

 

সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের প্রতিনিধিরা স্মৃতিসৌধে গিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি সন্মান জানান। স্মৃতিসৌধ এলাকায় পুলিশ শান্তি শৃংখলা ও নিরাপত্তায় নিযোজিত ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ