• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়ি বাস টার্মিনালে কিশোরী ধর্ষিত, আটক ২

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2021   Saturday

খাগড়াছড়ি জেলা সদরের বাস টার্মিনালে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  পুলিশ অভিযুক্ত দুইজন কে আটক করেছে।  ঘটনাটি ঘটে শনিবার (০৩ জুলাই) ভোর ৪টায়। ।

জানা যায়, কিশোরী পড়ালোখা না করে বেশির ভাগ সময় টিভি দেখে সময় কাটায়, এ কারনের তার মা বকাবকি করলে গভীর রাতে ঘর কিশোরীটি রাতে মা-বাবার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়।  পায়ে হেটে ভোরে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে দুই দুষ্কৃতিকারী তাকে টার্মিনালে দাড়িয়েঁ থাকা বাসে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীটি খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি পুলিশ জানালে পুলিশ দুইজনকে আটক করে।

পুলিশ যে দুইজনকে আটক করেছে তারা হলেন,- খাগড়াছড়ি সদর উপজলোর উত্তর গঞ্জপাড়া এলাকার বাসন্দিা আলী আহম্মদ এর ছেলে মোঃ  কামাল মিজি (২৯) ও হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার বাসন্দিা মৃত আব্দুল হামিদের  ছেলে রফিকুল  ইসলাম (২৫)।  কামাল খাগড়াছড়ি-চট্টগ্রাম লোকাল বাসের শ্রমিক এবং রফিকুল বাস টার্মিনালে তার ভাইয়ের  দোকানে কাজ করে।।


খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারনে অন্যান্য বাসের মতো এই বাসটিও টার্মিনালে ফেলে ড্রাইভার বাড়িতে চলে যায়। বাসটির হেলপারই এই ঘটনাটি ঘটায়। অপর আটক ব্যক্তির পরিচয় তাদের জানা নেই।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ভিকটিমের অভিযোগ পেয়ে পুলিশ সাথে সাথে বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঘটনার হোতা দুইজনকে গ্রেফতার করেছে। আলামত হিসেবে দুইটি বাস (প্রথমে একটি বাসে ধর্ষণের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে আরেকটি বাসে ধর্ষণ করা হয়।) বাস দুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ্ ঘটনায় মামলা করা হয়েছে। কিশোরীটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ