• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কলেজ ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে মানববন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2021   Monday

রাঙামাটি সরকারী মহিলা কলেজের ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে তার হত্যার সুস্থ বিচার ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবীতে  সোমবার মানববন্ধন করা হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে  সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বী মহা রঞ্জন চাকমা। এতে বক্তব্যে দেন দুমদুম্যা ইউপির সাবেক চেয়ারম্যান  রাজু চাকমা, নিহত কলেজ ছাত্রীর আত্বীয় পলাশ চাকমা,  কলেজের সহপাঠী সাধনা চাকমা, রিটেন চাকমা, ক্ষুদি রাম চাকমা প্রমুখ।  মানববন্ধনে পূর্ণিমা চাকমার আত্বীয়-স্বজন ও  তার সহ পাঠি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে দাবী করা হয় কলেজ ছাত্রী পূর্ণিমা চাকমার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে জড়িতরা পার পাওয়ার চেষ্টা করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পূর্ণিমা চাকমার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের  কাছে দাবী জানান।

 

উল্লেখ্য, গেল ২৯ অক্টোবর রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি  ভাসা বাসার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় রাঙামাটি সরকারী মহিলা কলেজ ছাত্রী পূর্নিমা চাকমাকে উদ্ধার করা হয়। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে রাঙামাটি সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাবার নাম সাধন চাকমা। তার বাড়ী  জেলার দূর্গম জুরাছড়ির দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ