• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Tender Notice-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    
 
ads

খাগড়াছড়ির দীঘিনালায় আন্তজার্তিক নারী র্নিযাতন প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2021   Thursday

“অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড : নারীর প্রতি সহিংসতা বন্ধের এখনই সময়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং তৃনমূল উন্নয়ন সংস্থার, আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ  প্রকল্পের  যৌথ আয়োজনে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস  পালন  করা হয়েছে ।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দীঘিনালা উপজেলা  আলহাজ¦ মোঃ কাশেম, চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,  মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, সহকারী শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা, ৪ নং দীঘিনালা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান চাকমা প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর উপর সহিংসতা বা নির্যাতন কেবল আজকের বিষয় নয়। যুগ যুগ ধরে সহিংসতা চলে আসছে। তবে পূর্বের তুলনায় বর্তমানে এ সহিংসতা বৃদ্ধি পাওয়ায় তা আলোচনায় চলে আসে। কোভিড -১৯ এ সময় এ সহিংসতা এমনভাবে বেড়ে গেছে যা কল্পনাতীত।  এ দৃশ্য কেবল বাংলাদেশে নয়, এ দৃশ্য বিদেশের দেশ গুলোতে ও অভাব-অনটনের কারণে পরিবার ও সমাজে  এ সহিংসতার বৃদ্ধি পরিলক্ষিত হয় যা কোভিড-১৯ এর মতো ছায়া মহামারী হিসেবে গন্য করা হচ্ছে।

 

বক্তারা আরো বলেন, যেহেতু নারী নির্যাতন সাধারণত  পুরুদের দ্বারা সংঘটিত হয়, তাই পুরুদের বিবেকবান হওয়ার আহব্বান জানান । আর নারীদের উপর যে সহিংসতা বা নির্যাতন সংঘটিত হয়  এ ক্ষেত্রে প্রতিরোধ করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং পুরুষদেরকে ও  দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এগিয়ে আসতে হবে।  পাশাপাশি নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারী অধিকারের উপর সচেতন হওয়ার আহববান জানান বক্তারা।

 

উল্লেখ্য যে, খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “তৃনমূল” আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ  প্রকল্পের দীঘিনালা উপজেলায় ৩০টি কিশোরী ক্লাব নিয়ে কাজ করছে । এতে কিশোরীদের যথেষ্ট সচেতনতা বৃদ্ধি পেয়েছে ।  পাশাপাশি স্বাস্থ্য সেবা গ্রহণসহ মাসিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ও সচেতন হচ্ছে তারা ।
সভায় তৃনমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমার  সঞ্চালনা সভাপতিত্ব করেন দীঘিনালা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।


---হিলবিডি২৪/সম্পদনা/এই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ