• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাবিপ্রবি’র একাডেমিক ভবনের নাম দীপংকর তালুকদার ভবন

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2022   Sunday

রোববার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত একাডেমিক ভবন-১ এর নাম “দীপংকর তালুকদার ভবন” নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি। স্বাগত বক্তব্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।  এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি পৌরসভার মেয়র  মোঃ আকবর হোসেন চৌধুরী,  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  মাহমুদা বেগম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন, রাবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমা। এসময় রাবিপ্রবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী যদি রাজি হন তাহলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম জননেত্রী শেখ হাসিনার নামে করার প্রচেষ্টা করা হবে।  তিনি রাবিপ্রবি একাডেমিক ভবন-১ এর নাম “দীপংকর তালুকদার ভবন” নামকরণ করায় তিনি রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর, রিজেন্ট বোর্ড এবং সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

স্বাগত বক্তব্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, রাবিপ্রবির প্রতিষ্ঠালগ্ন থেকে সংসদ সদস্যের অবদানের স্বীকৃতিস্বরুপ এ ভবনটির নামকরণ করা হয়েছে। প্রথম রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতভাবে এ ভবনটির নামকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ