• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় গুরুকে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2022   Monday

খাগড়াছড়ি সদরের গুগুড়াছড়িতে বিশুদ্ধা মহাথের(৫২) নামে এক  বৌদ্ধ ধর্মীয় এক গুরুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গুগুড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন। রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে  ধর্মসুখ বৌদ্ধ বিহারে ছোয়াইং (খাবার) দিতে যান গ্রামের একজন মহিলা। এতে বিহারের ভেতরে ঢুকে দেখতে পান বৌদ্ধ ভিক্ষুকে  রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এতে বিষয়টি সাথে সাথে তিনি গ্রামবাসী জানানোর পর পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
 
এদিকে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ধর্মীয় গুরুকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
 
১ নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা জানান, ‘দুর্বৃত্তরা বিহারে ডাকাতি করতে এসে ধর্মীয় গুরুকে খুন করে থাকতে পারে। বিহারে একাই ছিলেন তিনি।’  বৌদ্ধ ভিক্ষুর ছোট ভাই ক্যউচিং মারমা জানিয়েছেন, বিহার অধ্যক্ষের হাতে তেমন নগদ টাকা ছিলনা। দুইটি মোবাইল খোয়া গেছে। তিনি আরো জানান বিশুদ্ধা মহাথের উপাসক-উপাসিকাদের কাছ থেকে দান পাওয়া টাকা গুলো গরীব অসহায় শিক্ষার্থীদের জন্য ব্যয় করতেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, গেল রোববার মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বৌদ্ধ ধর্মীয় গুরুকে কুপিয়ে ও মাথায় আঘাত করে খুন করেছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজসহ প্রশাসনের কর্মকর্তারা। 
 
উল্লেখ্য, নিহত বিশুদ্ধা মহাথের ১৯৯১ সাল থেকে ধর্ম প্রচার ও মানবসেবায় নিয়োজিত ছিলেন।  প্রয়াত চন্দ্রমনি মহাস্থবিরের অন্যতম শিষ্য ছিলেন নিহত এই ধর্মীয় গুরু।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ