• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানের লামায় পাহাড়িদের ভূমি বেদখল ঘটনায় তিন সংগঠনের উদ্বেগ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2022   Sunday

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডুলুছড়ি মৌজায় ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ নামে একটি কোম্পানি কর্তৃক তিনটি পাহাড়ি গ্রামের ৪০০ একর জায়গা বেদখল কার্যক্রম অব্যাহত রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে  গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে তিন সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গেল ৯ এপ্রিল বান্দরবানের লামা উপজেলা সরই ইউনিয়নের ডুলুছড়ি মৌজার ৪নং ওয়ার্ডের লাংকম ম্রো কার্বারি পাড়া, রেংয়েন ম্রো কার্বারি পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা কার্বারি পাড়ায় পাহাড়িদের প্রায় ৪০০ একর ভূমি জোরপূর্বকভাবে বেদখলের জন্য ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ কোম্পানির উপ-পরিচালক মো. কামাল উদ্দিন। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ও কক্সবাজার এলাকা থেকে শ’খানেক বহিরাগত বাঙালি ও রোহিঙ্গাকে লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ নিয়ে এসে পাহাড়িদের লাগানো গাছপালা কেটে দেয় ও জঙ্গল পরিষ্কার করে। এতে পাহাড়িরা বাধা দেওয়ার চেষ্টা করলে বহিরাগতরা তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং একজন পাহাড়িকে মারতে পারলে তারা দশ লাখ টাকা পাবে বলেও উল্লেখ করে। কিন্তু এত কিছু হবার পরেও প্রশাসন ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ না নেয়নি।

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামে শুধু ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ কোম্পানি নয়, এর আগে সিকদার গ্রুপ, এস আলম গ্রুপ ও সেনা কল্যাণ ট্রাস্টের নামে চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল-বিনোদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের মাধ্যমে  ম্রো জাতিসত্তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্রের ঘটনা আমরা দেখেছি। চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের ঘটনায় ম্রো জাতিসত্তাসহ দেশের জনগণ তীব্র প্রতিবাদ-আন্দোলন করলেও সরকার ও রাষ্ট্র এখনো পর্যন্ত তা বাতিল করেনি। এছাড়াও রাঙামাটির সাজেকে, খাগড়াছড়ির দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়িসহ বিভিন্ন স্থানে উন্নয়নের নামে পাহাড়িদের জায়গা-জমি বেদখল, পাহাড়-বন-ফসল ধ্বংস করে রাস্তা-ঘাট, পর্যটন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের জন মানুষের শিক্ষা, চিকিৎসা, অন্ন, বাসস্থান ও ভূমি অধিকারসহ সর্বপোরি পাহাড়ি জনগণের মৌলিক অধিকারকে উপেক্ষা করে অত্র অঞ্চলে সরকারের উন্নয়ন কার্যক্রম কখনো শোভনীয় নয়।  বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি উচ্ছেদসহ পরিবেশ বিধ্বংসী উন্নয়ন কার্যক্রম বন্ধের জন্য সরকারের প্রতি জানানো হয়েছে।

বিবৃতিতে অবিলম্বে লামায় রাবার কোম্পানি কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখল বন্ধ করা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভূমিদস্যু ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ” কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পার্বত্য চট্টগ্রামে প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করার মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তিসহ পার্বত্য চট্টগ্রামে নামে বেনামে পাহাড়িদের বাস্তভিটা থেকে উচ্ছেদ করে অব্যাহত ভূমি বেদখল বন্ধের দাবী জানানো হয়েছে।
--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ