• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি হোমিওপ্যাথিক কলেজের পক্ষ থেকে বোর্ড সদস্য ডা.কেএম ফজলুল হক সিদ্দিককে সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2022   Friday

রাঙামাটিতে প্রস্তাবিত সিএইচটি হোমিওপ্যাথিক কলেজ হাসপাতালের পক্ষ থেকে শুক্রবার বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. কেএম ফজলুল হক সিদ্দিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।


শহরের বনরুপাস্থ কলেজের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. কেএম ফজলুল হক সিদ্দিক। বক্তব্য দেন রাঙামাটি হোমিওপ্যাথিক কলেজের প্রতিষ্ঠাতা ডা. রুপম দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা রাঙামাটিতে হোমিওপ্যাথিক কলেজের প্রতিষ্ঠা পাহাড়ের মানুষ দীর্ঘদিনের দাবি। ইতোমধ্যে প্রস্তাবিত কলেজের ভূমি পাওয়া গেছে। সরকারের অনুমতি পেলে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের চিকিৎসাসেবায় অবদান রাখবে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি কলেজটি। শেষে প্রধান অতিথিকে সংবর্ধনা দেয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. কেএম ফজলুল হক সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হোমিওপ্যাথিক শিকরা বর্তমানে ৫০% বেতন ভাতাদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। পার্বত্যঞ্চলের মানুষ স্বপ্ন দেখেছিলেন পাহাড়ে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে। পাহাড়ি বাঙালি একই অবস্থানে থেকে একসাথে কাজ করতে পারবে। ইতোমধ্যে রাঙ্গামাটিতে প্রস্তাবিত হয়েছে সিএইচটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, যা অতিশ্রীগ্রই বাস্তবায়িত হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন সাধিত হলে আমাদের স্বপ্ন পূরণ বাস্তবে পরিণত হবে।

 

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে সরকার অনুমোদিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি ও বান্দরবানে দুটি বাস্তবায়ন হলে পাহাড়ের অনেক মানুষের দূরত্ব কমবে ও কষ্ট লাঘব হবে। দুর্গম এলাকার রোগীরা রাজধানী ঢাকায় না গিয়ে নিজ জেলা শহরের মধ্যে সহজে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। তাছাড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে আগামী প্রজন্মদের কর্মসংস্থান হিসেবে চাকরির সুযোগ হবে তিনি মনে করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ