• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি দীঘিনালায় বিশ্ব যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2022   Friday

 

 

 

“আন্তঃ প্রজন্ম সংহতি:গড়ে তুলি সবার জন্যে সুন্দর পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে  বিশ্ব যুব দিবস পালন করা হয়েছে।

 

শুক্রবার (১২ আগষ্ট) তৃনমূল উন্নয়ন সংস্থার  আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষৎ ”( ওএলএইচএফ) প্রকল্পের উদ্যোগে উদাল বাগান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কিশোরী ক্লাবের কিশোরীদের অংশগ্রহনে এ  দিবসটি উদযাপন করা হয় ।
আলোচনা সভায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার মহিলা ভাইস- চেয়ারম্যান সীমা দেওয়ান।

 এ সময় তিনি বলেন, যে কোনও দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে  বড় শক্তি। এদিনটি যুব সমাজের আয়োজনে ব্যাপক ভাবে পালিত হওয়ার কথা  কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাই না । যুব সমাজ আজ  মোবাইল গেইম, সোসাল মিডিয়ায় আসক্ত হয়ে  দিন দিন বিপথে যাচ্ছে ।  তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে এবং গঠনমূলক, শিক্ষামূলক বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে হবে । সমগ্র বিশ্বে যুব সমাজের অবদান অনস্বীকার্য ।  বিশ্বব্যাপী সামগ্রীক পরিবর্তন আনতে যুব সমাজের এই অবদানের জন্য আর্ন্তজাতিকভাবে  ২০০০ সাল থেকে প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে আসছে। তাই আমদের উচিত হবে যুব সমাজকে সমাজের কাজে ফিরিয়ে আনা।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান, প্রজ্ঞান জ্যোতি চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজ কর্মী সুমিত চাকমা, ইউপি সদস্য জমিলা হোসেন লিলি, মল্লিকা চাকমা, নিপুরিকা চাকমা, নিহারীকা চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন তৃনমূল উন্নয়ন সংস্থার  প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমা।

 

উল্লেখ্য যে তৃনমূল উন্নয়ন সংস্থা বিগত ৩ বছর ধরে কিশোরীদের জীবন মান উন্নয়নের জন্য দীঘিনালা উপজেলায় ৫ টি ইউনিয়নে ৩০ টি ক্লাবে ১২০০ জন কিশোরী নিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌন ও প্রজন্ন স্বাস্থ্য্ এবং অধিকার,  লিংগভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের উপর সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ।   


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ