• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার নাইমুল হক
অপরাধ, সন্ত্রাস দমনে অভিযানের পাশপাশি প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2022   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয়।
 
এ সময় নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম বলেন, পাহাড়ে অপরাধ, সন্ত্রাস দমনে আগেও পুলিশের অভিযান হয়েছে। এখনও হবে। অভিযানকে বেগবান করতে প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও, চাঁদাবাজি বন্ধসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নান কৌশল নিয়ে কাজ করবেন বলে জানান নবাগত এসপি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে।

সভায় জেলা পুলিশের কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। এর আগে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পরিচিতির পাশাপাশি এলাকার অনেক বিষয় তুলে ধরেন। তথ্য প্রাপ্তি ও প্রচারের কাজে পুলিশকে আরোও বেশি সহায়ক ভূমিকা রাখার আহবান জানান সাংবাদিকদরা।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও এইচ,এম এরশাদ, স্থানীয় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সহ-সভাপতি মো: জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্লসহ পেশাজীবি সকল সাংবাদিকরা এতে অংশ নেন।

এছাড়াও খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইআইও-(ওয়ান) মো: আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন।   
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ