• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে প্রধান শিক্ষকের মামলায় জামিন পেলেন সহকারী শিক্ষা কর্মকর্তা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2022   Sunday

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে মারধরের ঘটনায় মামলায় জামিন পেলেন অভিযুক্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা। 

 

রোববার দুপুরে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম এ রায় দেন। আসামী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।


আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশুতোষ চাকমা জানান, বাদীর মেডিকেল রিপোর্ট আদালতে না আসা পর্যন্ত সুভায়ন খীসা জামিন প্রদান করেছেন আদালত।


এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু জানান, বাদী আসামী পক্ষের প্রভাবে শঙ্কিত আদালতকে বিষয়টি উপস্থাপনের পরও জামিন পেলেন আসামী। এতে করে আমরা ক্ষুব্ধ।


উল্লেখ্য, গেল ১৬ আগস্ট সদর উপজেলা শিক্ষা অফিসে কথা কাটাকাটির জেরে সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা খাগড়াছড়ি সদরের মহালছড়া সসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ওইদিন খাগড়াছড়ি সদর থানায় সুভায়ন খীসাকে আসামী করে মামলা করেন প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ