• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

এসএমই ঋণ বিষয়ে মতবিনিময় সভা খাগড়াছড়ি জেলায় ১৭৮ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2022   Tuesday

চলতি বছরে খাগড়াছড়ি জেলায় ১৬টি ব্যাংকের ১ হাজার ৯৪৪ জন গ্রাহককে ১৭৮ কোটি টাকার সিএমএসএমই ঋণ দেয়া হয়েছে। এছাড়াও আগামীতে পর্যটন, কৃষি, হস্তশিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প-উদ্যোক্তাদের দোরগোড়ায় ঋণ সুবিধা পৌছাতে সকল ব্যাংক বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে খাগড়াছড়িতে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এসব মন্তব্য করেন।

 

খাগড়াছড়ি পর্যটন মোটেল মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংকের খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়। এতে জেলার ১৬টি ব্যাংকের কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আর্থিক খাতের প্রধান ও নির্বাহী পরিচালক মোঃ নুরুল আমীন।

 

কৃষি ব্যাংকে খাগড়াছড়ির আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ লকিত উল্লাহ এর সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের পরিচালক আরিফ হোসেন খান, খাগড়াছড়ি চেম্বার ও কর্মাসের সভাপতি কংজরী চৌধুরী।

 

সভায় বিভিন্ন উদ্যোক্তারা এসএমই ঋণ পাওয়ার ক্ষেত্রে নীতিমালা ও শর্ত আরো সহজতর করার আহবান জানান।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ