• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

নানিয়ারচরে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের নেতা নিহত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2022   Wednesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিিেডএফ) এক নেতা নিহত হয়েছেন। তার নাম সুবাহু চাকমা(৫৫) ওরফে গিরি। তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও নিহতের লাশ পায়নি। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ওই সংগঠনের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।


স্থাণীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইউনিয়নের ইউপিডিএফের নানিয়ারচর উপজেলা ইউনিটের সংগঠক সুবাহু চাকমা রাঙিপাড়ার সূর্য মণি মুর্তি নামক স্থানে যানে সাংগঠনিক কাজে যান। এতে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৬ থেকে ৭ জনের এক দল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে দুর্বত্তরা মৃত্যু নিশ্চিত হয়ে স্থান ত্যাগ করে। নিহত সুবাহু চাকমা উপজেলা এগারাল্যা ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কোন লাশ উদ্ধার করতে পারেনি। এলাকায় আতংক বিরাজ করছে।


এদিকে, ইউপিডিএফের জেলা সংঠক শান্তি দেব চাকমার এক বিবৃতিতে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নব্য মূখোশ ও সংস্কারবাদীদের দায়ী করেছেন। বিবৃতিতে দাবী করে বলেন, জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের নীলনক্সা বাস্তব রূপ দিতে শাসকগোষ্ঠী ইউপিডিএফের নেতৃত্বে চলমান গণআন্দোলন দমনের জন্যই সশস্ত্র ঠ্যাঙারে বাহিনী লেলিয়ে দিয়ে একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যা করছে। এতে খুন, গুম, অপহরণ করে জনগণের ন্যায্য আন্দোলন দমন করা যাবে না। ইউপিডিএফ পার্বত্য চট্টগামের জনগণের বেঁচে থাকার মৌলিক দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছে। জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে যাবে। বিবৃতিতে অবিলম্বে সুবাহু চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

 

তবে গণতান্ত্রিক ইউপিডিএফের উপজেলা পরিচালক জ্ঞান চাকমা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে দাবী করেছেন, ইউপিডিএফের মধ্যে অন্তর্দ্বন্ধের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।


নানিয়ারচর থানার ওসি মোঃ সুজন হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থলে গেলেও কোন লাশের সন্ধান পায়নি। এলাকার লোকজনও নিহত বা আহত হয়েছে কিনা জানে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ