• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়িতে ককবরক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2023   Thursday

খাগড়াছড়িতে ককবরক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়িতে ককবরক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এর উদ্যোগে বৃহস্পতিবার(১৯ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি শান্তি নগরের একটি বেসরকারী হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হীরেন্দ্র কুমার ত্রিপুরা। আলোচনা সভায় বক্তারা বলেন

ককবরক ভাষাভাষীদের জন্য ১৯ জানুয়ারী দিনটি বিশেষ একটি দিন। ওই দিন ত্রিপুরাদের প্রাণের ভাষা ‘ককবরক’ ত্রিপুরা রাজ্যের "সরকারি ভাষা" হিসেবে স্বীকৃতি পায়। তবে এই অর্জন সহজ ছিল না। বহু ঘটনাবলীর ঘনঘটার মধ্য দিয়ে এই বিরল স্বীকৃতি লাভ করেছে তিপরাসারা। জাতির গৌরবময় এ অর্জনের প্রতিটি পাতায় জড়িয়ে রয়েছে আত্মাহুতি, ত্যাগ আর নৃশংসতার করুণ ইতিহাস। রয়েছে লাখো মানুষের আহাজারি, ত্যাগ আর মৃত্যু। এ ইতিহাস একদিনে রচিত হয়নি। বহু ঘটনা, বহু ত্যাগ ও রক্ত দিয়ে লেখা হয়েছে ককবরক ভাষা আন্দোলনের ইতিহাস। বর্তমানে সংরক্ষণের অভাবে এই ইতিহাস থেকে অনেক কিছুই হারিয়ে যাওয়ার পথে রয়েছে। তবে ইতিহাস কখনো সম্পূর্ণ হারিয়ে যায় না। ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। ইতিহাস বার বার ফিরে আসে। ককবরক ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৭৫ সালের মার্চে।

পঁচাত্তরের মার্চের ভাষা আন্দোলন ত্রিপুরা জাতির ইতিহাস, ঐতিহ্য ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। উক্ত ভাষা আন্দোলনের ঘটনাবলি ত্রিপুরাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা চিত্তে স্বরন করেন তারা। আলোচনা সভায় । বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এর যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ