• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে ৪৩৯ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলায় মাচাং ঘরের বিশেষ একটি ডিজাইন করেছেন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2023   Wednesday

আগামীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য মাচাং ঘর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন. প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলায় বিশেষ একটি ডিজাইন করেছেন সেটি হল মাচাং ঘর। ভৌগলিকগত কারণে মালামালে পরিবহনের জন্য পানির সমস্যা এবং পরিবহনের বেশী খরচ পড়ছে। তাই পরবর্তীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য মাচাং ঘর নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভাবতে হবে।


বুধবার সকালে প্রধানমন্ত্রীর গৃহহীনদের মাঝে চাবি হস্তান্তর আগে রাঙামাটি জিমনিসিয়াম হলরুমে  আয়োজিত অনুষ্ঠানে  জেলা প্রশাসক এ কথা জানান।


পরে চতুর্থধাপে রাঙামাটি জেলায় ৪৩৯াট গৃহহীন ও ভুমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো। খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


চতুর্থধাপে রাঙামাটির ৮টি উপজেলায় ৪র্থ পর্যায়ে রাঙামাটি সদর উপজেলায় ৮৪ টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০ টি, লংগদু উপজেলায় (৩য় পর্যায়ের ৪০ টি সহ) ৮৩ টি, নানিয়াচর উপজেলায় ২৭ টি, বরকল উপজেলায় ৪০ টি, রাজস্থলী উপজেলায় ১৪ টি, জুরাছড়ি উপজেলায় ৭০ টি এবং কাউখালী উপজেলায় ৪১ টি সহ সর্বোমোট ৪৩৯ টি ঘরের চাবি হস্তান্তর করা। উপজেলাগুলোতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা গৃহহীনদের মাঝে চাবি বিতরণ করেন।


এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম। এ বাসস্থান দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে যেন মানুষগুলো সামনে এগিয়ে যেতে দারিদ্র্য নিরসন হতে পারে। সে লক্ষ্য রেখে জনসাধারণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ