• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2023   Tuesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।


রাঙামাটি জেলা জিমনেসিয়াম হলে জেলা প্রশাসনের আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি। জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বরসহ বীর মুক্তিযোদ্ধারা।


এর আগে শহরের ভেদভেদীস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দীপংকর তালুকদার এমপি। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

আলোচনা সভা ছাড়াও দিবসটি উপক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বৃক্ষ রোপন, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা ও সরকারি শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ বিস্তারিত কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।


সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন কিছু কুচক্রীমহল বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহৃ করতে চেয়েছিলো এবং বঙ্গবন্ধু, বঙ্গমাতা তাদের জৈষ্ঠ্য ও কনিষ্ঠপুত্র রাসেলকে হত্যা করেছিলো, ভাগ্যেক্রমে বেছে যান শেখ হাসিনা ও শেখ রেহেনা। হত্যাকারীরা ভেবেছিলো তাদের হত্যার মাধ্যমে বঙ্গবন্ধু নিরবংশ করতে, কিন্তু পারেনি।


বক্তারা আরো বলেন, জাতির জনক হত্যার বিচার হয়েছে, যারা এখনো বিদেশের মাটিতে রয়েছে তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ