• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি পৌরসভায় বন্যায় ও ভুমিধসে ক্ষতিগ্রস্ত একশ পরিবারকে অর্থসহ বিভিন্ন সামগ্রি বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2023   Thursday

রাঙামাটিতে  বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাঙামাটি  পৌরসভায় বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত এক শত পরিবারের গৃহ নির্মাণে নগদ অর্থ ও কিট বক্স বিতরণ করেছে।


শহরের কেকে রায় সড়ক এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশের যৌথ  উদ্যোগে স্টার্ট ফান্ডের কারিগরী সহায়তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসে নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারিতাসের চট্টগ্রামের সিনিয়র প্রোগাম অফিসার এজেএম মাজহারুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,রাঙামাটি পৌর কমিশনার রবিমোহন চাকমা। স্বাগত বক্তব্য দেন আশিকার প্রকল্পের টিম লিডার বিধান চাকমা।
অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভা ও বিলাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারসমুহের জন্য জরুরী মানবিক সহায়তা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌরসভায় একশ   পরিবারকে  সাড়ে পাঁচ হাজার টাকা করে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা,ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়। প্রকল্পের আর্থিক সহায়তা দেয় ইউকেএইড, নেদারল্যান্ড সরকার ও জেওএ।


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম বলেন, দুর্যোগকালীন সময়ে সাধারন মানুষের জানমাল রক্ষায় প্রশাসনের কর্মকর্তা থেকে মিডিয়াকর্মীরা অনেক কষ্ট করে থাকেন। কিন্তু পাহাড় ধসে ঝুকিপুর্ণ স্থানে বসবাসকারী লোকজন সহায়তা করে না। অথচ প্রশাসনের কর্মকর্তা থেকে মিডিয়াকর্মীরা তারা নিজেদের জানমালের রক্ষার্থে না সাধারন মানুষের সম্পদ রক্ষার জন্য কাজ করেন। তাই দুর্যোগের সময় আপনারা যারা পাহাড় ধসের ঝুকিতে থাকেন প্রশাসনের অনুরোধে সাড়া দেবেন। দুর্যোগ যা হোক না কেন শেষ পর্ষন্ত  সবসময় আমরা বিজয়ী হই। তিনি আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা অর্থ ও অন্যান্য সামগ্রি ঠিকমত কাজে লাগানোর অনুরোধ জানান।  


উল্লেখ্য,গেল আগষ্টে টানা আট দিন ব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় বিলাইছড়ি  উপজেলার দুটি ইউনিয়নে বন্যায় ও ভুমিধসে ১১৭৪ টি পরিবার ও রাঙামাটি পৌর সভায় একশত পরিবারের উপরে ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এমন বেশী ক্ষতিগ্রস্ত বিলাইছড়িতে ছয়শত পরিবার ও রাঙামাটি পৌর সভায় একশত পরিবারকে এ পর্ষন্ত প্রায় ৪০ লাখ টাকা ও কিট বক্স বিতরণ করেছে কারিতাস ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ