• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

এক ঘন্টার প্রতীকী খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2023   Sunday

বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে এনসিটিএফ`র সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরা এক ঘন্টার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
 
রোববার (১৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের ১ ঘন্টা দায়িত্ব  পালন করেন মোহনা ত্রিপুরা। প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড  চেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে। সে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
 
চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরি দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন বিতরণ কার্যক্রমে অংশ নেয় তিনি।
 
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক ঘন্টার প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালনের ব্যতিক্রমী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা। জাবারাং-এর সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের গঠন-কর্মতৎপরতা-বিকাশ ও বিধি-বিধান বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চিংলামং চৌধুরী। এসময় পরিষদে হস্তান্তরিত বিভাগীয় প্রধানগণ ছাড়াও, জনপ্রতিনিধি, সাংবাদিক, আগ্রহী শিশু-কিশোরসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থতি ছিলেন।
 
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান তাঁর বক্তব্যে শিশু-কিশোরদের মাঝে নেতৃত্ব বিকাশে এই ধরনের তৎপরতার জন্য আয়োজন সংশ্লিষ্টদের প্রতি সাধুবাদ জানান।
 
উল্লেখ্য, জাতিসংঘ ২০১২ সাল থেকে দিবসটি গুরুত্ব সহকারে উদযাপন করে আসছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের আশে পাশের সমাজ। মূলতঃ এই বিশ্বাস থেকেই “গার্লস টেকওভার’ এই কর্মসূচী আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ