• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

কাপ্তাইয়ের সীমান্তে রাঙ্গুনিয়ায় পার্কিংয়ে রাখা বাসে অগ্নিসংযোগ ও দুটি বাসে ভাঙচুর

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2023   Thursday

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নে দুর্বৃত্তরা একটি বাসে অগ্নি সংযোগ ও দুটি বাস ভাঙচুর করেছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী চন্দ্রঘোনাস্থ রাঙ্গুনিয়ার কদমতলী ইউনিয়নের বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তরা এবি ট্রাভেলস নামে একটি বাসে অগ্নি সংযোগ করলে বাসটি পুড়ে যায়। এছাড়া একই স্থানে পার্কিং এ রাখা এবি ট্রাভেলস এর আরো দুটি বাসের গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থেলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বাসের চালক মোঃ আলম জানান, বুধবার রাতে ভাড়া নিয়ে গিয়েছি। রাত ১০টার দিকে এ স্থানে গাড়ীটি পার্কিং এ রেখে বাড়ীতে চলে যায়। ভোররাত ৩টার দিকে শুনি গাড়ীটি পুড়ে দেওয়া হয়েছে। সকালে গিয়ে দেখি গাড়ীটি সব পুড়ে গেছে। প্রশাসন ও বাসের মালিকরা পুড়ে যাওয়া গাড়টি দেখে গেছেন। তবে কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানি না।

 

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো: কামরুজ্জামান সুমন জানান, ঘণ্টা খানেকের চেষ্টার পর বাসের আগুন নেভানো হয়। ওই স্থানে বাসগুলো পার্কিংয়ে রাখা ছিল।  এছাড়া এবি ট্রাভেলস নামে ওই বাসসহ একই নামে আরও দুটি বাসে ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কোনো লোকজন ছিল না।

 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। তবে বাসের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ