• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

হরতাল,অবরোধের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2023   Thursday

বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধে, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সরকারি কলেজ  শাখার ছাত্রলীগের উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  বক্তব্যে দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন,  সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক মঈন উদ্দিন, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, পাঠাগার বিষয়ক সম্পাদক মঞ্জুরুল কবীর ইমন, সহ-সম্পাদক নেছার উদ্দিন নেছার, আইন বিষয়ক সম্পাদক ও রাবিপ্রবি ছাত্র প্রতিনিধি সাইদুজ্জামান পাপ্পু, রাবিপ্রবি ছাত্র প্রতিনিধি মো: আকিব হোসেন, সামিউল আলম রণ, জাহাঙ্গীর আলম অপু, রাঙামাটি কলেজ ছাত্রলীগের ছাত্র প্রতিনিধি মো: হাসানসহ ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  


এসময়  ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন,সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগের মাধ্যমে যারা তারুণ্যের অগ্রযাত্রা যারা রোধ করতে চায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায় আমার আপনার স্বপ্ন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়। যারা অবৈধ অবরোধ ডাকতে চায় তাদেরকেই অবরুদ্ধ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে।

 

তিনি আরো বলেন, দেশ বিরোধী কিছু অপশক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। খেটে খাওয়া মানুষের রুটি-রুজির পথকে বন্ধ করার জন্য অবৈধ অবরোধের নামে তারা বাসে অগ্নিসংযোগ করছে। যারা আমাদের পুলিশ বাহিনী ও সাংবাদিককে হত্যা করছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ