• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

খাগড়াছড়িতে চুক্তির ২৬ বর্ষপূর্তি উদযাপন
চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির হুমকি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2023   Saturday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ টি বছর পেরিয়ে গেলেও ভুমি সমস্যাসহ বহু ধারা আজো অবাস্তবায়িত রয়ে গেছে। তাই অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)দল।’ অন্যথায় চুক্তি বাস্তবায়নে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দিয়েছে দলটি।

 

শনিবার সকালে জেলা সদরের কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে এই হুশিয়ারী দেন বক্তারা।

 

সমাবশে সংগঠনের উপদেষ্টা আরোধ্য পাল খীসা সভাপতিত্বে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা, সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, বিশিষ্ট পাহাড়ি নেতা রবি শংকর তালুকদার, গণতান্ত্রিক ইউপিডিএফ এর সাংগঠনিক সম্পাদক অমর চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল প্রমূখ।
সমাবেশে ভূমি কমিশনের বিচারিক কার্যক্রম চালু, স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকায় পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচন দেয়াসহ ৬দফা দাবি দাবি জানানো হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

 

এদিকে নানা আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বর্ষপূর্তি উদযাপন করে পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন দিবসটি উপলক্ষে সকালে পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়ে স্বনির্ভর বাজার ঘুরে এসে শোভাযাত্রাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী।


এতে নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মুক্তা ধরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, চুক্তির মাধ্যমে পাহাড়ের সংঘাতময় পরিস্থিতির নিরসন হয়েছে। সরকার পর্যায়ক্রমে চুক্তির সব ধারা বাস্তবায়ন করছে। এ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করে খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স।


এর আগে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


এদিকে জেলার গুইমারায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা বের হয়। এতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন প্রধান অতিথি ছিলেন। এছাড়াও আলোচনা সভা, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ