• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

চার খুনের প্রতিবাদে পানছড়িতে হরতাল পালিত,সোমবার খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2023   Sunday

বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতার খুনের সাথে জড়িতদের  গ্রেফতার শাস্তির দাবীতে রোববার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ন ভাবে  পালিত হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ও তার সহযোগী সংগঠনগুলোর ডাকে এ হরতাল কর্মসূচি পালন করা হয়। 

 

অপরদিকে, একই দাবিতে পূর্বঘোষিত খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা  সড়ক অবরোধ কর্মসূচি  ডেকেছে সংগঠনটি। 

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সইকৃত এক বিবৃতিতে  দাবী করা হয়, হরতাল চলাকালে পানছড়ি উপজেলায় যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। জনপ্রতিনিধিসহ উপজেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস-আদালতে কর্মরত লোকজন অফিসে যাওয়া থেকে বিরত ছিলেন। একই সাথে মাসব্যাপী পানছড়ি বাজার বয়কট কর্মসূচির কারণে আজ সাপ্তাহিক হাটবারেও পানছড়ি বাজারে লোক সমাগম হয়নি।

 

বিবৃতিতে অভিযোগ করা হয়, হরতাল বানচাল করতে শনিবার ও রোববার সকাল হরতালের বিরুদ্ধে নানা তৎপরতা চালাযনো হয়। তা সত্ত্বেও সকাল থেকে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা পানছড়ির বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে হরতাল কর্মসূচি সফল করেন। এ সময় তারা ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার-শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

 

 

বিবৃতিতে আরো বলা হয়, ইউপিডিএফের পানছড়ি উপজেলা ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা দিনব্যাপী হরতাল সফল করায় এলাকার বাস, সিএনজি, টমটমসহ সকল যানবাহন মালিক, চালক, শ্রমিকসহ এলাকার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি চার খুনের ঘটনায় জড়িত  সন্ত্রাসীদের গ্রেফতার-শাস্তি ও বিচারের দাবী জানিয়েছেন।

 

 

এদিকে, ইউপিডিএফের মুখপাত্র ও খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা পৃথক এক বিবৃতিতে সোমবার একই দাবিতে পূর্বঘোষিত খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা  সড়ক অবরোধ কর্মসূচি  ডেকেছে। বিবৃতিতে  অবরোধ চলাকালে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, জরুরী বিদ্যুত ও ঔষধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গেল ১১ ডিসেম্বর রাতে  সন্ত্রাসীরা পানছড়ির লোগাঙ এলাকার অনিল পাড়ায় একটি বাড়িতে সশস্ত্র হামলা করে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা (রহিনসা) ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমাকে গুলি করে হত্যা করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ