• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জলবায়ু পরিবর্তনে কারণে জুরাছড়িতে কৃষি, স্বাস্থ্য, পানিয়জল ও কর্মসংস্থান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2023   Tuesday

রাঙামাটির জুরাছড়ি উপজেলা ভৌগোলিকগতভাবে জলবায়ু পরিবর্তনে কৃষি, স্বাস্থ্য, পানিয়জল ও কর্মসংস্থান বিভিন্ন ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জুরাছড়ি উপজেলায় লোকাল গভরমেন্ট ইনিসিএটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লোজিক) প্রকল্পের অবহিত করন সভায় বক্তারা এ মন্তব্য করেন।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, লোকাল গভরমেন্ট ইনিসিএটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লোজিক) প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা চেয়ারম্যান সাধন কুমার চাকমা, প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, হেডম্যান সন্তোষ দেওয়ান, কার্বারী শকুন তলা চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য জুরাছড়ি উপজেলায় জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে লোকাল গভরমেন্ট ইনিসিএটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লোজিক) প্রকল্প। এর আওতায় জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নে ৬ টি ওয়ার্ডে পরীক্ষামুলক এ প্রকল্প শুরু হবে। ৬টি ওয়ার্ডে ৩৯০ জন সুবিধাভোগী ভোগীদের প্রকল্প থেকে আত্মনির্ভরশীল ও জীবন মান উন্নয়নে পূজি হিসেবে সরাসরি সুবিধা ভোগীদের সঞ্চয় হিসাবে ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ