• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

ইউপিডিএফের ২৫তম বার্ষিকী
পাহাড়-সমতলে সংগ্রামী মৈত্রী জোরদারের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2023   Monday

সোমবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে ইউপিডিএফের প্রধান প্রসিত খীসা এ আহ্বান জানান। একই সাথে তিনি বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন দেশের খ্রিষ্টান সম্প্রদায়কে।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা সপক্ষের দল দাবিদার দেশের লুটেরা নিপীড়ক শাসকগোষ্ঠী পাহাড়ি জনগণের ওপর দমন-পীড়ন, হত্যা-ধর্ষণ-ভূমি বেদখল, বন-প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করলেও দেশের প্রকৃত গণতান্ত্রিক শক্তি তা অনুমোদন করে না।

 

পাহাড়ি ও চট্টগ্রামবাসীদের সাথে সুদূর অতীতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বিবৃতিতে আরো বলা হয়, আশির দশকে ফৌজি শাসকদের জ্বালাও-পোড়াও হত্যা-ধর্ষণ, বেআইনী সেটলার পুনর্বাসন, পাহাড়িদের ভিটেবাড়ি-জমি জমা বেদখল ও দাঙ্গা বাধিয়ে বিদ্বেষ ও হিংসা জাগিয়ে তোলার পূর্বে পাহাড়ি ও বাঙালি (চট্টগ্রামবাসী) সম্পর্ক বৈরী ছিল না। ব্রিটিশ আগ্রাসন প্রতিরোধ লড়াই ও রাণী কালিন্দীর সময়ে পাহাড়ি ও বাঙালিদের (চট্টগ্রামবাসী) সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সংহতি প্রবাদ প্রতিম হয়ে রয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অধিবাসীদের পূর্বপুরুষরা আজও সে সব দিনের কথা স্মৃতিচারণ করে থাকে।


বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ও বাইরে নাড়া দেয়া ১১ ডিসেম্বর পানছড়িতে বিপুল-লিটন-সুনীল ও রুহিন হত্যার প্রতিবাদে দেয়াল লিখন, পোস্টার-হ্যান্ডবিল প্রচার, গান-আবৃত্তি, সভা-সমাবেশের মাধ্যমে দেশের বিবেক গণতান্ত্রিক শক্তি খুনী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন। সরকারের প্রতি পার্বত্যবাসী আস্থা হারিয়েছে। এর মাধ্যমে পাহাড় ও সমতলের গণতন্ত্রকামী মানুষের সংগ্রামী মৈত্রী গড়ে উঠছে।


বিবৃতিতে পাহাড় ও সমতলের জনগণের সংগ্রামী মৈত্রী জোরদারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্ত শাসন ও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের আহ্বান জানানো হয়েছে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা উত্তোলন, অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন, র‌্যালি- শিশু র‌্যালি, আলোচনা সভা, মতবিনিয়-চা চক্র ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি গণ পরিষদ (পিজিপি), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউিএফ)-এর এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ