• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে শিক্ষিকার বাইক পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2024   Friday

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় দুর্বত্তরা এক শিক্ষিকার স্কুটি বাইক পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, জুরাছড়ি উপজেলা সদরে উপজেলা পরিষদের মোহনা সরকারি আবাসিক ভবনের নিচ তলায় প্রতিদিনকার মতো বিদ্যালয় থেকে  ফিরে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা  শিউলি চাকমা তার শখের বাইকটি রাখেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ভবনের গেইটের তালা ভেঙ্গে অদূরে বাইকটি পুড়িয়ে দেয়। প্রতিদিন তিনি উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দুরে নিজে বাইক চালিয়ে দুর্গম বিদ্যালয়টি শিক্ষার্থীদের পড়াতে যেতেন। কিন্তু দুর্র্বৃত্তরা তার একমাত্র যাতায়াতের মাধ্যম বাইকটি পুড়িয়ে দেওয়ায় তিনি দিশেহারা হয়ে উঠেছেন। এখনমাত্র পায়ে হেঁটে বিদ্যালয়ের যাওয়া আর কোন উপায় নেই আর তার। বিদ্যালয়ে শিক্ষিকা বাইকটি পুড়ে দেওয়া ঘটনায় উপজেলায় মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে। জুরাছড়ি শিক্ষক পরিবারের রিপন চাকমা, দিমান্ত লাল চাকমা, ধন কুমার চাকমা, রাকেশ চাকমা, অর্নেষ চাকমা  এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি সমাজি যোগাযোগ মাধ্যমে ফেসবুকে  আওয়ামী লীগের নেতা উজ্জল কান্তি চাকমা, ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা ঘটনার নিন্দা ও প্রশাসনের কাছে অপরাধীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

 

শিক্ষিকা শিউলি চাকমা মুঠোফোনে জানান, ভবনের গেইট তালা বদ্ধ তাকে। আমরা গতকাল বিশেষ কাজ রাঙামাটি এসেছি। ঘটনার খবর পান ভোর ৩টার সময়। তিনি আক্ষেপ করে বলেন, আমি কাউকে ক্ষতি করিনি, সাদামাদা নিয়ে জীবন যাপন করছি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল। তার প্রশ্ন, আমি তো কোন রাজনীতি করিনা, আমি সরকারি ভবনে অবস্থান করে সরকারি চাকরি করে যাচ্ছি- তাহলে আমার বহু কষ্ট কেনা বাইক পুড়ে দিল কেন? তিনি তার নিরাপত্তা নিয় সংশয় প্রকাশ করেন। তাই রাঙামাটি থেকে ফিরে থানায় সাধারন ডাইরি করার কথা জানান তিনি।

 

জুরাছড়ি থানা এসআই মোরশেদ আলম বলেন, ঘটনার সরজমিনে পরির্দশন করা হয়েছে।  ভুক্তভোগী মামলা দায়ের করলে  আইনগত ব্যবস্থা নেওয়ার হবে। 

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্নভাবে জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত করেছি।  নির্বাচন শেষে শান্তিময় পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, ঘটনার সুষ্ঠ তদন্তের কাজ করা হচ্ছে।

উল্লেখ্য একই ভবনে অন্য প্লাটে  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমাসহ দুটি প্লাটে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ