• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফের ডাকে বুধবার সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2024   Tuesday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার সাজেকের পর্যটন সডকসহ সাজেক ইউনিয়নে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে। মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সাজেকে মহদেহের কফিন বহন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষনা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা (৩৮) ও আশুক্য চাকমা ওরফে আশীষ (৪৫) নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফ সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে(জেএসএস) দায়ী করে। জেএসএস জড়িত থাকার কথা অস্বীকার করেছিল।


ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রটের (ইউপিডিএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে মাচলং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা, ইউপিডিএফ সংগঠক সুমন চাকমা, গণতান্ত্রক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জলা চাকমা। এর আগে দুজনের মহদেহের কফিন বহন করে মৈত্রী পাড়া থেকে একটি মিছিল মাচলং ও সাজেক থানা এলাকা প্রদক্ষিন করে মাচলং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এসময় নিহতদের উদ্দেশ্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।


সমাবেশে ইউপিডিএফ নেতৃবৃন্দ বলেন, এ পর্ষন্ত তাদেও সংগঠনের সাড়ে তিনশ’র অধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের দায় সরকার-প্রশাসনেকে নিতে হবে। গত ফেব্রুয়ারী সন্তু  লারমা গ্গ্ররুপের অস্ত্রধারীরা যেভাবে দিন দুপুরে আশীষ ও দীপায়ন চাকমাকে নির্মমভাবে হত্যা করেছে এর দায় প্রশাসন এড়াতে পারে না। সরকার-প্রশাসনের ইন্ধনেই জেএসএস সন্তু গ্রুপসহ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এ হত্যার ঘটনা ঘটাচ্ছে। সরকার-প্রশাসন যদি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে রক্তের হোলিখেলা খেলতে চায় তাহলে সকল পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।


এদিকে, নিহত দুই ইউপিডিএফ সদস্যওরলাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে নিহত দুজনকে তাদের স্ব স্ব গ্রামে নিয়ে দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ