• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2024   Friday

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাইয়ের ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানে শুক্রবার একটি পিকনিক বাস উল্টে ১৩ জন আহত হয়েছেন।

 

জানা গেছে, শুক্রবার সকালের দিকে চট্টগ্রাম মহানগর থেকে কাপ্তাই উপজেলায পিকনিকে যাচ্ছিলো। এতে ৪০ থেকে ৪৩ জনের যাত্রী নিয়ে যাওয়ার সময় কাপ্তাইয় উপজেলার ৪ নং কাপ্তাইয় ইউনিয়নের ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানে স্টীল ব্রীজের সামনে পৌছলে পিকনিকের বাসটি(চট্টমেট্রো ব ১১-১২৮২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উপরে উল্টে যায়। এতে ১৩ জন বাস যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কাপ্তাই নৌবাহিনী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এসড়কে উপর বাসটি উল্টে যাওয়ায় সড়কের উভয় পাশের্^ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী সদস্যরা বেলা ২ টায় সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনার পর পর কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা এবং কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, সড়ক দূর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আহত ১৩ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাপ্তাই নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ