• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2024   Sunday

রাঙামাটি সদর উপজেলা পরিষদের টোল আদায় কেন্দ্রের ৭৭ লক্ষ দশ হাজার টাকার দরপত্র প্রকাশের গোপনীয়তা ও ঠিকাদারদের নামে দরপত্র ক্রয়ের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।  ঠিকাদারকে নামে দরপত্র ক্রয় করা হলেও ঠিকাদাররা তা ক্রয় করেননি বলে দাবী করেছেন।  সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এ কাজ করা হয়েছে বলে অভিযোগ। তবে এ অভিযোগের বিষয়ে রাঙামাটি উপজেলা সদর উপজেলা কর্তৃপক্ষের কোন বক্তব্যে পাওয়া যায়নি।

ঠিকাদার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও মানিকছড়ি এলাকায় বিভিন্ন পণ্যবাহী যানবাহন থেকে টোল আদায়ের পরিচালনার জন্য চলতি মাসের ৭ মার্চ নতুন করে ৭৭ লক্ষ দশ হাজার টাকার দরপত্র প্রকাশ করে রাঙামাটি সদর উপজেলা পরিষদ। স্থানীয় দুটি পত্রিকার মাধ্যমে দরপত্রের বিজ্ঞপ্তিটি দেওয়া হয়। এ দরপত্রে সিডিউল সংগ্রহ করে ৬টি ঠিকাদারী প্রতিষ্ঠান। রোববার দুপুর সাড়ে ১২ টায় ছিল আহŸান করা দরপত্র জমা দেওয়ার শেষ সময় আর একই দিনে দরপত্র বক্স খোলার সময় ছিল দুপুর ২ টায়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দরপত্রের বক্স খোলা হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বায়োজিদ এন্টার প্রাইজ, মমতাজ স্টোর, তারিক হোসেন, মোর্শেদ আলম, উর্মি চাকমা। তবে দরপত্র সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের গিয়ে জানতে চাওয়া হলে ইউএনও এর অনুমতি ছাড়া কোন কিছু তথ্য দিতে দেওয়া যাবে না জানানো হয়েছে।

ঠিকাদার উর্মি চাকমার স্বামী সাব্যসচী চাকমা বলেন, গত দুই বছর তার স্ত্রীর লাইসেন্স দিয়ে মানিকছড়ি টোল আদায়ের দরপত্রের কাজ পেয়েছেন। কিন্তু উপজেলা পরিষদের কর্মকর্তারা গোপনে তার নামে সিডিউল সংগ্রহ করেছেন। অথচ তিনি কোন সিডিউল সংগ্রহ করেননি। গেল বছর ১১ টি সিডিউল বিক্রি হয়েছিল। এবারে গোপনীয়তার সাথে এ কাজ করায় অনেক ঠিকাদার সিডিউল ক্রয় করতে পারেনি। এর কারণে সরকার রাজস্ব হারিয়েছে। তিনি আরো বলেন, তার স্ত্রীর ঠিকাদারী লাইসেন্স নিয়ে বর্তমানে মানিকছড়ি টোল আদায় কেন্দ্রটি পরিচালনা করছেন তিনিসহ মো. খালেদ মাসুদ ও মো. শওকত আলম।

অপর ঠিকাদার মোঃ খালেদ মাসুদ ও মোঃ শওকত আলম জানান, আমরা এ টোল আদায় কেন্দ্রের কাজ করছি গত দুই বছর ধরে। নতুন অর্থ বছরে কবে দরপত্র আহবান করা হবে এ নিয়ে তারা উপজেলা পরিষদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাদের অভিযোগ এ বিষয়ে অফিসে খোঁজ নেওয়ার পরও তাদেরকে কোন তথ্য দেওয়া হয়নি। তাদের লাইসেন্সের নামে সিডিউল সংগ্রহ করা হয়েছে অথচ তারা কেউই জানেন না। আবার পত্রিকায় কখন বিজ্ঞাপন প্রকাশ করা হয় সেটাও তারা জানেন না। তারা আরো বলেন, এ দুর্নীতি বন্ধ করতে হলে অনলাইনে টেন্ডার কাজ করতে হবে। এভাবে ম্যানুয়েল টেন্ডার আহবানের কাজ অব্যাহত থাকলে অনিয়ম বন্ধ হবে না। এ দরপত্র বাতিল করে অনলাইনের মাধ্যমে পুন দরপত্রের জন্য জেলা প্রশাসকের কাছে দাবী করেছেন তারা।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সারের সাথে এ বিষয়ে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। তার পিএ টু ইউএনও সুজন দে জানান, ইউএনও রোববার অন্যত্র বদলী হয়ে যাচ্ছেন। তার নতুন কর্মস্থলে চলে যাবেন বলে তিনি খুব ব্যস্ত রয়েছেন।

দরপত্র কমিটির কোন তিনি কোন সদস্য নন বলে দাবী  করে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুজ্জামান রোমান বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ