• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় ৪ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার ও বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2024   Monday

রাঙামাটির বিলাছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার ওয়াইভার ত্রিপুরাসহ চার আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃরা হলেন, বড়থিল ইউপি ৪নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াইভার ত্রিপুরা(৫০), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাধুচন্দ্র ত্রিপুরা(৫৩), বিলাইছড়ি উপজেলা আওয়আমীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সত্যচন্দ্র ত্রিপুরা (৫৯) ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সুজন ত্রিপুরা(৫৭)।

জানা গেছে,  গেল ২১ মে বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আতোমং মারমা  তার নিজ বড়থলি ইউনিয়নে নির্বাচনী পর্যবেক্ষন শেষে মারমা পাড়ায় তার এক আত্বীয়ের বাড়ীর উঠানে বিশ্রাম নিচ্ছিলেন।  এসময়   দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুত্বর আহত হন। পরে  তাকে আহত অবস্হায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর পর তাকে নিবীড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে তিনি গেল ৩০ মে চিকিৎসাধীন অবস্হায় মারা যান। আতোমং মারমার বড় ভাই ক্যসিমং মারমা গেল ৩১ মে বিলাইছড়ি থানায়  ৮ জনের নাম উল্লেখসহ আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে  হত্যা মামলা দাযের করেন।

এদিকে, পুলিশ জানায় গোপণ সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো: শাহেদুল ইসলামের নেতৃত্বে  সোমাবার দিবাগত রাত দেড়টার দিকে শহেরর রিজার্ভ বাজারের একটি হোটেলে অভিযান চালানো হয়। এতে বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী চার জনকে গ্রেফতার করে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের সবাইয়ের বাড়ী বড়থিল ইউনিয়নে।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো: জাহেদুল ইসলাম জানান, রাতে শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে আতোমং মারমা হত্যা মামলার চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরণ করা হবে। বাকী আসামীদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ