• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে ঘাগড়া-বড়ইছড়ি সড়কে যান চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2024   Sunday

টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটির ঘাগড়া-বড়ইছড়ি-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাটি সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের সচলের চেষ্টা চালাচ্ছেন।

জানা গেছে, টানা বৃষ্টিপাতে শনিবার রাতে জেলার কাপ্তাই উপজেলার ঘাগড়া-বড়ইছড়ি-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কের উপর পাহাড়ের মাটি পড়ে সড়কটি ধসে যায়। এতে রোববার সকাল থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল থেকে যানবাহন চলাচলের উপযুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা কাজ করছেন। এছাড়া টানা বৃষ্টির কারণে রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সড়কের উপর ধসে পড়া স্থানে তাৎক্ষনিকভাবে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাটি সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের সচল রাখা হয়েছে। 

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বৃষ্টিপাতের কারণে শনিবার রাত কুকিমারা এলাকায় পাহাড় ধসে পড়ে সড়কটি ভেঙ্গে গেছে। সড়কটি যানবাহন চলাচল উপযুক্ত করার জন্য কাজ চলছে। তিনি আরো জানান বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পাহাড় ধস হচ্ছে সেগুলো পর্যায়ক্রমে মাটি অপসারণ করে সড়ক যোগাযোগ সচল রাখা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ