• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাইখ্যাং নদীতে নিখোঁজের ছয় ঘন্টার পর মরদেহ উদ্ধার 

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2024   Friday

শুক্রবার (৩০ আগস্ট)  বিলাইছড়ির রাইখ্যাং নদীতে ডুবে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ শুক্রবার প্রায় ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায়   উদ্ধার করা হয়েছে।  উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম প্রশান্ত চাকমা  (২৯)। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ের ধনপাতা গ্রামের  মৃত অগুলা চাকমার ছেলে।  তবে বর্তমানে সে   বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নের ধুপ্যাচর গ্রামে তার মায়ের দ্বিতীয স্বামীর বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১ টার সময়  বিলাইছড়ি উপজেলা পরিষদের কাছাকাছি ভাইবোন ছড়া নামক স্থানে রাইখ্যাং নদীতে কচুরি পানা পরিস্কার করার সময়  পানিতে পড়ে গেলে সাথে সাথে ডুবে যায়।  সাথে থাকা লোকজন অনেক খোঁজাখুজির পরও পাওয়া যায়নি। 
নিহতের পরিবার জানায়, নিখোঁজ ব্যক্তির  মৃগী রোগ ছিল। তাই ধারণা করা হচ্ছে  হয়তো রোগটা উঠার কারণে তিনি পানিতে পড়ে যান। এবং সাতার জানা সত্ত্বেও আর উঠতে পারেননি। পরে ইউএনও ও সেনাবাহিনীর সহায়তায় রাঙ্গামাটির ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুজির পর বিকালের দিকে মৃত ব্যক্তিকে উদ্ধার করে। 

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উদ্ধারের পর মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা  জানান, ফায়ার সার্ভিস ডুবুরি দলের সহায়তায় পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে মৃত উদ্ধার করা হয়েছে। তবে তার পরিবারের কোন অভিযোগ না থাকায়, মৃতদেহটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া  হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ