• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2024   Tuesday

এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ তুলে আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই প্রেক্ষিতে অনাকাংখিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে। ঘটনার পর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত আবুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর। ভিকটিম একই প্রতিষ্ঠানের ৭ম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। এরআগে সকালে শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ তুলে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়।

এই ঘটনার পর বিষয়টি পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি আরো অবনতির আশংকায় জেলা প্রশাসন খাগড়াছড়ি জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বেলা ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ঘোষনা বলবৎ থাকবে।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: রিপল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগে ওই ব্যক্তি মারা গেছেন। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, ঘটনায় যারাই জড়িত; তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

---হিলিবিডি/সম্পদনা/এ,ই

ads
ads
আর্কাইভ